শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

ম্যানইউ’র তাণ্ডবে বিধ্বস্ত লিভারপুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজামাঙ্গালা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি ইংলিশ প্রিমিয়ার লিগের দুই সেরা ক্লাব লিভারপুল এবং ম্যানচেস্টার ইউনাইটেড। যেখানে ম্যানইউর কাছে রীতিমত বিধ্বস্ত হয়েছে লিভারপুল। গুনে গুনে লিভারপুলের জালে চারবার বল জড়ালো ম্যানইউ।

প্রস্তুতিমূলক ম্যাচ হলেও ব্যাংককের এই স্টেডিয়ামে লিভারপুল এবং ম্যানইউর খেলা দেখার জন্য হাজির হয়েছিল ৫০ হাজার ২৪৮জন দর্শক। ম্যাচের শুরুতেই, ১২ মিনিটের মাথায় প্রথম গোল করেন জ্যাডন সানচো। ৩০ মিনিটের মাথায় গোল দ্বিগুন করেন ফ্রেড। মাত্র ৩ মিনিটের ব্যবধানে গোলের সংখ্যা আরো একটি বাড়িয়ে দেন অ্যান্থোনি মার্শাল।

ইয়ুর্গেন ক্লুপ ৩০ থেকে ৬০ মিনিটের পর মধ্যে একের পর এক ফুটবলার পরিবর্তন করতেই থাকেন। মনে হচ্ছিল যেন বেঞ্চে যত ফুটবলার আছে, সাতের সবাইকে মাঠে নামিয়ে দেবেন। তবে, এরিক টেন হাত ১০টি পরিবর্তন আনেন দ্বিতীয়ার্ধের শুরুতেই। যে কারণে দ্বিতীয়ার্ধের খেলা তাদের প্রথমার্ধের মত হয়নি। তবুও আরো একটি গোল আদায় করে নিতে সক্ষম হয় ম্যানইউ। ৭৬তম মিনিটে চতুর্থ গোলটি করেন ফাকুন্দো পেলিস্ট্রি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit