শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

আর্জেন্টিনার পর উরুগুয়েকেও গুঁড়িয়ে দিল ব্রাজিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : মেয়েদের কোপা আমেরিকায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাজিলের মেয়েরা। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়েকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। এই জয়ে সেলেসাওরা সেমিফাইনালের পথে এগিয়ে গেল।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন আদ্রিয়ানা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও জোড়া গোল করেছিলেন ব্রাজিলের এই উইঙ্গার। বাকি গোলটি করেন দেবিনহা। ম্যাচের ৩২ মিনিটে আদ্রিয়ানার গোলে এগিয়ে যায় ব্রাজিল। বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়ায় সেলেসাওরা। যোগ করা দ্বিতীয় মিনিটে দেবিনহার গোল ব্যবধান ২-০ করে ফেলে।

বিরতি থেকে ফেরার পরেই ব্যবধান ৩-০ করেন আদ্রিয়ানা। পিছিয়ে পড়া উরুগুয়ে ম্যাচে ফেরার রসদ পায়নি, উল্টো তারা ৭৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয়। স্ট্রাইকার সিমেনা ভেলাজকো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। নারী কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট ৬।   ৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে ভেনেজুয়েলা এবং আর্জেন্টিনা। উরুগুয়ে ২ ম্যাচের দুটিতেই হেরেছে। আগামী ১৮ জুলাই (সোমবার) রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।

 

 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit