রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ভবন নির্মাণে ‘ক্রস-ভেন্টিলেশন’ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের জন্য সমন্বিত শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শহর এলাকায় যেকোনো আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

বুধবার গণভবনে দেশের অটিজম ও এনডিডি শিশুদের শিক্ষার ন্যায্য ও সম-অধিকার নিশ্চিতকল্পে নির্মিতব্য আন্তর্জাতিক মানের একটি ‘ন্যাশনাল অ্যাকাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজ্যাবিলিটিজ (এনএএএনডি) কমপ্লেক্স’-এর স্থাপত্য নকশার উপস্থাপনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। 

তিনি বলেন, ‌বিশেষ চাহিদা-সম্পন্ন শিশুদের মেধা-মনন বিকাশে সমন্বিত শিক্ষার পরিবেশ খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া যেকোনো স্বাভাবিক শিশুর তুলনায় এ ধরনের শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে খোলামেলা ও প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এ জন্য শহর এলাকায় যেকোনও আবাসিক ভবন নির্মাণের ক্ষেত্রে ‘ক্রস-ভেন্টিলেশন’ ব্যবস্থা নিশ্চিত করার  আহ্বান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়, প্রধানমন্ত্রী এ সময় অটিজম ও এনডিডি শিশুদের জন্য বিদ্যমান শিক্ষকদের প্রশিক্ষণ এবং নতুন নতুন শিক্ষক ও প্রশিক্ষক সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। কমপ্লেক্স ভবনের নকশা প্রণয়নের ক্ষেত্রে তিনি দিনের আলোর সর্বোত্তম ব্যবহার, মুক্ত বায়ু/অক্সিজেন চলাচল, প্রয়োজনীয় জলাধার সংরক্ষণ, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ পর্যাপ্ত উন্মুক্ত স্থান রাখার ওপর জোর দেন।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit