শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

সিরিজ জয়ে লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিবীয় সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত হয় টাইগাররা। কিন্তু চিরচেনা সংস্করণ ওয়ানডেতে ফিরেই আবার স্বরূপে টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে ৬ উইকেটের ব্যবধানে। আজ দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অধিনায়ক তামিম ইকবালের দলের লক্ষ্য আজ দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করা। সে প্রত্যয়ে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় উইন্ডিজেত মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করবে বাংলাদেশ।

পরিসংখ্যান অবশ্য সফরকারীদের হয়েই কথা  বলছে। প্রভিডেন্স স্টেডিয়ামে এর আগে খেলা ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। সেই পাল্লাটা আরো ভারি করে এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা। 

বাংলাদেশের জন্য প্রথম ম্যাচ জেতা মানে সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাওয়া। দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচ জিতলেই বাংলাদেশ জিতে যায় সিরিজ। উইন্ডিজের বিপক্ষে টাইগাররা ৭৯তম ওয়ানডে সিরিজ খেলছে। এর আগে ৭৮টি সিরিজের মধ্যে ২৮টিতে প্রথম ম্যাচ জেতে বাংলাদেশ। যার ২৫টি সিরিজ শেষ হয় জয়ের আনন্দ নিয়ে।

উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে পারফরম্যান্স ছিল বাংলাদেশ দলের। বোলিং বিভাগের পদাঙ্ক অনুসরণ করে ৪১ ওভারের ম্যাচে ৬ উইকেট আর ৫৫ বল হাতে রেখেই জয় এনে দেয় ব্যাটিং ইউনিট। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডে একদশে পরিবর্তনের ভাবনা নেই বললেই চলে। আগের ম্যাচের একাদশই নামাতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit