শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা কেন হঠাৎ হঠাৎ তার চোখ ভিজে যায়? ফাইনালের আগেই বিভ্রাটে ইয়ামালের প্রেমিকা প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’

টানা দ্বিতীয় জয় ব্রাজিলের, ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয় জয়ে গ্রুপে শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। অন্যদিকে প্রথম ম্যাচে ব্রাজিলের কাছে বড় পরাজয়ের পর পেরুকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। 

মঙ্গলবার কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় উরুগুয়ের মুখোমুখি হয়েছিল রেকর্ড সাতবারের কোপা আমেরিকা ফেমেনিনা চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে আত্মবিশ্বাসে টইটম্বুর ব্রাজিলের সামনে এদিন কোনো প্রতিরোধই গড়তে পারেনি উরুগুয়ে।

ম্যাচের শুরু থেকেই চলে দেবিনহা-বিয়াত্রিজদের দাপট। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের।

প্রথমার্ধের ৩২ এবং দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট তিনেকের মধ্যেই দুবার বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আদ্রিয়ানা লিল দা সিলভা। তার দুই গোলের মাঝে প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা। এই তিন গোলের মাধ্যমে সহজ জয় নিশ্চিত হয় সেলেসাওদের।

এই জয়ে গ্রুপ বি’র শীর্ষস্থানে নিজেদের দখল মজবুত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ১৯ জুলাই ভেনিজুয়েলার বিপক্ষে।

এদিকে ব্রাজিলের কাছে ৪-০ গোলের বড় হারে টুর্নামেন্ট শুরু করলেও দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্টিনা। সেই ৪-০ গোলের ব্যবধানে বুধবার তারা হারিয়েছে পেরুকে।

এস্তাদিও সেন্তেনারিওতে শুরু থেকেই পেরুকে চেপে ধরে আর্জেন্টিনা। মাত্র ১৮ মিনিটেই ইয়ামিলা রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না পেলেও আক্রমণ চালিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ৫২, ৬২ এবং ৮৪ মিনিটে যথাক্রমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা স্তাবিল এবং এরিকা লনিগ্রোর গোলে বড় জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। গ্রুপ পর্বের তলানিতে থেকে এই ম্যাচে মাঠে নামলেও বড় জয়ে এখন গ্রুপের তৃতীয় স্থানের উঠে এসেছে আর্জেন্টিনা।

১৫ জুলাই উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit