সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে গোপন বাঙ্কার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে উচ্চ নিরাপত্তা ব্যবস্থাসহ একটি গোপন বাঙ্কারের খোঁজ পেয়েছেন সেখানে অবস্থানরত বিক্ষোভকারীরা। খবর এনডিটিভির। 

বাঙ্কারটি একটি আলমারির পেছনে লুকানো ছিল। এটি সরাসরি মাটির নিচে চলে গেছে। বাঙ্কারের সঙ্গে একটি লিফট আছে, যার মাধ্যমে নিচে যাওয়া যায়। তবে বাঙ্কারের ভারি দরজা এখনো খোলা যায়নি। 

রাজাপাকসে গত শনিবার তার সরকারি বাসভবন থেকে অজ্ঞাত স্থানে সরে যান। এর কিছুক্ষণ পরই বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা তার বাসভবন ও অফিস দখল করে নেন। হাজার হাজার বিক্ষোভকারী কম্পাউন্ডে প্রবেশ করেন। এ সময় কিছু বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের পুলে সাঁতার কাটতে দেখা গেছে। তার বাসভবনের বিভিন্ন কক্ষে ছবি তুলতে দেখা গেছে তাদের।

শনিবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জানান, আগামী ১৩ জুলাই তিনি পদত্যাগ করবেন।

এদিকে শনিবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিক্ষোভকারীরা তার ব্যক্তিগত বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরে রান্না করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit