বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

এবার ৯৯,৫০,৭৬৩ গবাদিপশু কোরবানি হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৩৯ Time View

ডেস্কনিউজঃ চলতি বছর পবিত্র ঈদুল-আজহায় সারাদেশে মোট ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর আট লাখ ৫৭ হাজার ৫২১টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছিল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো জানানো হয়, চলতি বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮টি গবাদিপশু, চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯ , রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও ১ লাখ ২৮ হাজার ৮৮৫টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮ টি গবাদিপশু গবাদিপশু কোরবানী হয়েছে।

এছাড়া, খুলনা বিভাগে দুই লাখ ৫৮ হাজার ২৬৪টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫ টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯টি গবাদিপশু, বরিশাল বিভাগে দুই লাখ ৬৭ হাজার ৬১৪টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩টি ছাগল-ভেড়াসহ মোট চার লাখ ৯৮ হাজার ৯৩৭টি গবাদিপশু, সিলেট বিভাগে দুই লাখ এক হাজার ১৮৬টি গরু-মহিষ ও এক লাখ ৯১ হাজার ৩৯৭টি ছাগল-ভেড়াসহ মোট তিন লাখ ৯২ হাজার ৫৮৩টি গবাদিপশু, রংপুর বিভাগে পাঁচ লাখ ৩১ হাজার ৯৩টি গরু-মহিষ ও ছয় লাখ সাত হাজার ৮০৩টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬ টি গবাদিপশু এবং ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮০ হাজার ৫৪৮টি গরু-মহিষ, এক লাখ ৯৫ হাজার ১৮৬টি ছাগল-ভেড়া, ও অন্যান্য ৪৯টিসহ মোট তিন লাখ ৭৫ হাজার ৭৮৩টি গবাদিপশু কোরবানি হয়েছে।

কিউএনবি/বিপুল/১১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit