শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

দোনবাস দখল করেও থামবে না রুশ সেনারা, তাদের লক্ষ্য আরও বেশি

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রভিত্তিক যুদ্ধবিষয়ক একটি প্রতিষ্ঠান জানিয়েছে,  রুশ সেনারা শুধুমাত্র দোনবাস দখল করেই ক্ষান্ত হবে না৷ দোনবাসকে কথিত ‘স্বাধীন’ করার পর খারকিভ দখল করার মিশনে নামবে রুশ বাহিনী।  

দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যার নামে এ প্রতিষ্ঠানটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিভিন্ন বক্তব্য পর্যালোচনা করে বলেছে, রাশিয়ার লক্ষ্য হলো খারকিভকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা। তাদের মতে খারকিভ হলো রাশিয়ার অংশ৷ এ কারণে রাশিয়ার ফেডারেশনের সঙ্গে খারকিভ সংযুক্ত করবে তারা৷  

ইউক্রেনের খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তের সঙ্গে লাগোয়া। বিশেষ সামরিক অভিযানের শুরুতে রুশ সেনারা খারকিভ দখল করে৷ কিন্তু ইউক্রেনীয় সেনাদের অব্যহত হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় তারা। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit