বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

‘রাজা বাবু’র দাম ১৮ লাখ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২২৬ Time View

ডেস্ক নিউজ : লম্বায় সাড়ে ৯ ফুট উচ্চতায় ৭ ফুট ৩৫ মণ ওজনের সাদা কালো রংয়ের অস্ট্রেলিয়া ফিজিশিয়ান জাতের বিশাল আকৃতির ষাঁড় রাজা বাবুর দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা। মাদারীপুর শিবচর থেকে বিল্লাল মাতাব্বর শুক্রবার রাজধানীর দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) পশুর হাটে এ গরুটি আনেন। গরুর মালিক বিল্লাল মাতাব্বর যুগান্তরকে বলেন, অস্ট্রেলিয়া ফিজিশিয়ান জাতের গরুটি তিনি ৪ বছর যাবৎ খুব আদর যত্ন করে লালন-পালন করেন। যার জন্য গরুটির নাম রাখা হয়েছে রাজা বাবু। গরুটির জন্য ভুষি, খইলসহ খাবারের জন্য দৈনিক প্রায় এক হাজার টাকা খরচ হতো। 

শুক্রবার দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) পশুর হাটের ১ নম্বর কাউন্টারে গরুটি আনা হয়েছে। গরুটির দাম হাঁকা হয়েছে ১৮ লাখ টাকা। এ পর্যন্ত ক্রেতারা বিভিন্ন দাম বলেছে। কেউ বলেছে ৯ লাখ, কেউ ১০ লাখ, আবার কেউ ১১ লাখ টাকা। গরুটি কেউ কিনতে আবার উৎসুক লোকজন একনজর দেখতে ভিড় করছেন। তবে ঈদের আগেই কাঙ্ক্ষিত দামে গরুটি বিক্রি হবে বলে আশা করছেন বিল্লাল মাতাব্বর। সরেজমিনে দেখা যায়, গরুর মালিক রাজাবাবু নাম ধরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে নড়েচড়ে ওঠে। মাথাটা দোলাদুলি করতে থাকে। 

এদিকে লম্বায় সাড়ে ৮ ফুট উচ্চতায় ৬ ফুট ২০ মণ ওজনের সাদা কালো রংয়ের করচ ফিজিশিয়ান জাতের যুবরাজ নামের আরেকটি গরুর দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা। চাঁদপুরের হাজিগঞ্জ থেকে মানিক রাজধানীর দনিয়া কলেজ মাঠ (শনিরআখড়া) পশুর হাটে এ গরুটি আনেন। ৩২ মাস যাবৎ তিনি গরু দু’টি লালন-পালন করেন।

এছাড়া ফরিদপুরের ভাঙ্গা থেকে মজিদ শেখ  প্রতিটি ১২ মণ ওজনের ২টি গরু আনেন। দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা করে। গরুর নাম রাখা হয়েছে পদ্মা সেতু। হাটের ইজারাদার গিয়াস উদ্দিন গেসু যুগান্তরকে বলেন, হাটের সার্বিক ব্যবস্থাপনা ভাল থাকার কারণে খামারিরা ছোট বড় অসংখ্য গরু আনেন। ক্রেতারাও নির্বিঘ্নে তাদের পছন্দের পশু ক্রয় করতে পারছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit