শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মালয়েশিয়ান স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৪৭ Time View

ডেস্ক নিউজ : পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রবাসী ব্যবসায়ী সুমন বেপারি তার মালেয়শিয়ান স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে বাড়ি এলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ পরিবারকে বহনকারী হেলিকপ্টারটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ এ আর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। এর আগে সকাল ৬টায় তারা মালেশিয়ার একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সুমন বেপারির বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামে।

জানা গেছে, চির্কা গ্রামের মজিবুল হক বেপারির ছেলে সুমন ২০০৭ সালে মালেয়শিয়া যান। ৯ বছর আগে তার সঙ্গে সে দেশের মেয়ে নুর ইনা লিজার পরিচয় হয়। লিজাকে বিয়ে করেন সুমন। বর্তমানে এই দম্পতির ঘরে সুফিয়া সাফরিনা (৮), আরাফাত (৪) এবং আড়াই বছরের আরমান নামে তিনটি সন্তান রয়েছে। পবিত্র ঈদুল আজহায় মা, বোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করতে এবং ঈদ আনন্দ উপভোগ করতে সস্ত্রীক তিনি বাংলাদেশে আসেন। শুক্রবার সকালে হযরত শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে একটি বেসরকারি হেলিকপ্টারযোগে ফরিদগঞ্জে আসেন।সুমন বেপারি জানান, ঈদের সময় মহাসড়কে জ্যাম থাকে। তাই ঝামেলা এড়াতে তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে হেলিকপ্টারযোগে বাড়ি এসেছেন।

এদিকে ছেলে, পুত্রবধূ ও নাতি-নাতনিদের পেয়ে ঈদ আনন্দ কয়েকগুণ বেড়ে গেছে সুমনের মায়ের। নাতি-নাতনিদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সুমনের মা ফাতেমা বেগম। এ সময় তিনি বলেন, আমার ছেলে সুমন একসময় কষ্ট করেছে সেই দেশে। বর্তমানে তারা সুখে রয়েছে। সুমনের বোন সালমা বেগম বলেন, আজ আমাদের আনন্দের দিন। আমাদের আদরের ভাই, স্ত্রী, সন্তানসহ আমাদের সাথে ঈদ করতে বাড়ি এসেছে।

 

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit