শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ

ডলারের বিপরীতে রুবলের মান কমেছে ১৭ শতাংশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে বৃহস্পতিবার রুশ মুদ্রা রুবলের মান কমেছে ১৭ শতাংশ; যা মে মাসের পর সর্বনিম্ন। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য মস্কো টাইমস। রুবলের আধিপত্য ঠেকাতে এবং ইউরোপে জ্বালানি রফতানি কমাতে মুদ্রাবাজারে রুশ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। 

দ্য মস্কো টাইমসকে বিশ্লেষক নিক ট্রিকেট জানান, রুশ কর্তৃপক্ষ চীনের মুদ্রা ইউয়ানসহ বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মুদ্রা ক্রয়ে সমন্বয় করছে; যাতে রুবলের বিনিময় হারকে কৃত্রিমভাবে সংকুচিত করে রাখা যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া বিশেষ অভিযান শুরু করলে রুবলের মানে ধস নামে। কিন্তু আমদানি হ্রাসসহ বিভিন্ন কারণে নাটকীয়ভাবে রুবল শক্তিশালী হয়ে উঠে।

কিন্তু কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, রুবল শক্তিশালী হয়ে উঠলে রাশিয়ার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ রুবলের ঊর্ধ্বমুখী মান রাশিয়ান পণ্য রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। রুশ অর্থমন্ত্রী আন্তন সিলুয়ানোভ গত সপ্তাহে বলেছিলেন, রুশ সরকার রুবলের ঊর্ধ্বমুখী চাপ স্বাভাবিক করতে মুদ্রাবাজারে হস্তক্ষেপের বিষয়টি বিবেচনায় রেখেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit