বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

ব্রাজিলের রিয়ালকে ছাড়িয়ে বছরের ‘সেরা মুদ্রা’ রাশিয়ার রুবল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার মুদ্রা রুবলের মান কমতে শুরু করেছিল। তবে কিছুদিন ধরেই রুবলের মানের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বর্তমানে এক রুবলের মান বাংলাদেশি মুদ্রায় এক টাকা ৫১ পয়সা। তবে ৬২.১৩ রুবলে পাওয়া যাচ্ছে এক মার্কিন ডলার।

ব্লুমবার্গ জানিয়েছে, এ বছর বিশ্বের সেরা পারফরম্যান্স করা মুদ্রা রুবল। দু’দিনের সরকারি ছুটির পর মস্কো এক্সচেঞ্জ পুনরায় চালু হলে গত বুধবার ডলারের বিপরীতে রুবলের অগ্রগতি আবার শুরু হয়। ব্লুমবার্গের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের শুরুর তুলনায় ডলারের বিপরীতে রুবলের মান ১১ শতাংশ বেড়েছে, রিয়ালের হিসেবে ৯ শতাংশ বেড়েছে রুবলের মান। তাছাড়া বিশ্বের ৩১টি প্রধান মুদ্রার মধ্যে শীর্ষ লাভকারী হয়ে উঠেছে রুবল।

ইউক্রেনে হামলার জেরে মস্কোর ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো, তার জেরে ক্রেমলিনের নেওয়া পদক্ষেপে রুবল লাভের দিকেই ধাবমান রয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার শৃঙ্খল ভাঙতে আমদানিকারকদের রুবলে প্রাকৃতিক গ্যাস কেনার দাবি তোলে মস্কো।   এখন দেখা যাচ্ছে ব্রাজিলের মুদ্রা রিয়ালের তুলনায় রুবল পারফরমার হিসেবে বেশি জনপ্রিয় হয়ে উঠছে।
সূত্র: ব্লুমবার্গ

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit