বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

সরকারি বাসভবনে বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা জনসনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দলীয় প্রধানের পদ ছেড়ে দেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এখন নিছক তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ করবেন। তবে চলতি মাসের শেষের দিকে তার বিয়ে উপলক্ষে জাঁকজমকপূর্ণ পার্টি দেওয়ার কথা রয়েছে। সেই পার্টির কী হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। গত বছর করোনা সংক্রমণের মধ্যে লুকিয়ে ক্যারি জনসনের সঙ্গে বিয়ে সেরেছিলেন বরিস জনসন।

করোনা বিধি-নিষেধের কারণে ওই সময় পার্টি দিতে পারেননি। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রধানমন্ত্রীর গদি হারালেও স্ত্রীর মন ভাঙতে নারাজ বরিস জনসন। সে কারণে তিনি নাকি বিয়ের পার্টি দেওয়ার ব্যাপারে ভাবছেন।নাম প্রকাশে অনিচ্ছুক কনজারভেটিভ পার্টির একজন নেতো বলেছেন, নতুন প্রধানমন্ত্রী বাছাই না হওয়া পর্যন্ত বরিস জনসনই ক্ষমতায় থাকছেন। সব দায়িত্ব তিনিই সামলাবেন। একই সঙ্গে স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতিও তিনি রাখবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীদের বেশির ভাগই চেকারস কাউন্টি হাউস ব্যবহার করেছেন। তবে বরিস জনসন থাকেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। তিনি চেকারস কাউন্টি হাউসে বিয়ের পার্টি দেওয়ার ব্যাপারে ভাবছেন।
সূত্র : এনডিটিভি।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit