শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

নিঃসঙ্গ শঙ্কর আপাতত ফিরছে না আফ্রিকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রাথমিকভাবে আদালত সায় না দেওয়ায় দিল্লি চিড়িয়াখানাতেই থাকতে হচ্ছে নিঃসঙ্গ আফ্রিকান হাতি শঙ্করকে। তবে, এ সিদ্ধান্তই চূড়ান্ত নয়। গত বুধবার কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং পশু কল্যাণ পর্ষদের বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি সতীশ চন্দ্র ও সুব্রহ্মণ্যম প্রসাদের দিল্লি হাইকোর্ট বেঞ্চ। কমিটিকে এ ব্যাপারে নোটিশ জমা দিতে বলা হয়েছে।

পাশাপাশি আফ্রিকা থেকে শঙ্করের জন্য কোনো সঙ্গিনী আনা সম্ভব কি না, তা-ও কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলা হয়েছে। ৪ বছর আগে শঙ্করকে শিশু অবস্থায় ভারতের তত্কালীন রাষ্ট্রপতি শঙ্করদয়াল শর্মাকে উপহার দিয়েছিল জিম্বাবুয়ে সরকার। কিন্তু একই প্রজাতির কোনো সঙ্গী না থাকায় হাতিটিকে আফ্রিকায় ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছিল দিল্লি হাইকোর্টে। ভারতের কেন্দ্রীয় চিড়িয়াখানার নিয়মানুসারে, কোনো প্রাণীকে তার সমপ্রজাতির সঙ্গী বা সঙ্গিনী ছাড়া রাখা যায় না। সূত্র: আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit