বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

কুষ্টিয়ায় নিখোঁজের ৩ দিন পর সাংবাদিক রুবেলের লাশ উদ্ধার

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ২২৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় নিখোঁজের তিনদিন পর সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের তেবাড়িয়া এলাকায় গড়াই নদী থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।নিহত রুবেল (৩১) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন।

এছাড়া তিনি স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি রুবেল ঠিকাদারি এবং কুষ্টিয়া শহরের পৌর বাজারে পৈতৃক কাঁচামালের আড়ত দেখাশোনা করতেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্ল­ক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। জানা গেছে, গত ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে কল এলে অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন রুবেল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ঘটনায় ওই রাতেই কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ছোট ভাই মাহবুব।

বৃহস্পতিবার দুপুরের দিকে নদীতে মরদেহ ভেসে ওঠার পর পরনের জামা-কাপড়, মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে তার পরিবারের লোকজন সাংবাদিক রুবেলের মরদেহ বলে শনাক্ত করেন। এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এদিকে এ ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলার সাংবাদিকরা। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছেন জেলার সাংবাদিকরা। সাংবাদিক রুবেলের এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের খুঁজে বের করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit