রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

রাশিয়ার জেলে বন্দি যুক্তরাষ্ট্রের খেলোয়াড়! মুক্তি চেয়ে বাইডেনের কাছে চিঠি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : ঘটনাটি এ বছরের ফেব্রুরায়িতে। বাস্কেটবলের একটি টুর্নামেন্ট খেলতে রাশিয়ায় যান অলিম্পিকে দুইবার সোনাজয়ী যুক্তরাষ্ট্রের মহিলা খেলোয়াড় ব্রিটনি গ্রিনার। রাশিয়ায় পা রাখার পরেই ঘটে বিপত্তি। মস্কো বিমানবন্দরে অবতরণের পরেই তাঁকে গ্রেফতার করা হয়।

তাঁর ব্যাগে মাদক পাওয়া গিয়েছিল বলে জানিয়েছিল রাশিয়ার পুলিশ। তারপর থেকে জেলে বন্দি ব্রিটনি। জেল থেকে মুক্তি পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন ব্রিটনি। তাঁর দাবি, মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। রাশিয়ার জেলে বসেই ব্রিটনি লিখেছেন,’জেলে থাকতে আমি ভয় পাচ্ছি। পরিবার, বন্ধুদের কথা মনে পড়ছে। মনে হচ্ছে, সারা জীবন জেলেই না কাটাতে হয় আমাকে। আমার পরিবার খুব কষ্টে রয়েছে। দয়া করে এখান থেকে আমার মুক্তির ব্যবস্থা করুন। ‘

চলতি বছর এপ্রিল মাসে বন্দি আদান-প্রদান করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর এক সদস্যের বিনিময়ে রাশিয়ার বিমানবাহিনীর এক পাইলটকে ছাড়া হয়। কিন্তু ব্রিটনিকে নিয়ে কোনও আলোচনা হয়নি। তাই এ বার সরাসরি বাইডেনকে চিঠি লিখেছেন তিনি। ব্রিটনি আরও লিখেছেন,’আমি বুঝতে পারি যে আপনি (জো বাইডেন) অনেক কিছু নিয়ে কাজ করছেন; কিন্তু দয়া করে আমাকে এবং অন্যান্য আমেরিকান বন্দীদের সম্পর্কে ভুলবেন না। অনুগ্রহ করে আমাদের বাড়িতে নিয়ে আসার জন্য আপনি যা করতে পারেন তা করুন। ‘ ২০১৬ রিও ডি জেনেইরো এবং ২০২০ টোকিও অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সোনাজয়ী মহিলা বাস্কেটবল দলের অন্যতম সদস্য ছিলেন ব্রিটনি গ্রিনার।  

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit