রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

দীর্ঘদিন পর টেস্ট র‌্যাংকিংয়ে দশের বাইরে কোহলি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ব্যাটারদের র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ তালিকার শীর্ষে নিজের জায়গা আরও মজবুত করেছেন ইংলিশ তারকা ব্যাটার জো রুট। তবে দীর্ঘদিন পর এই প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ের দশের বাইরে চলে গেলেন ভারত দলের সাবেক টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে চার ধাপ নেমে ১৩তম স্থানে আছেন তিনি। 

গতকাল মঙ্গলবার আইসিসি ঘোষিত টেস্ট র‌্যাংকিং ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানেই আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। এটাই তার ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট। রুটের পর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে আছেন যথাক্রমে-মার্নাস ল্যাবুশেন (৮৭৯ রেটিং পয়েন্ট), স্টিভ স্মিথ (৮২৬ রেটিং পয়েন্ট) এবং বাবর আজম (৮১৫ রেটিং পয়েন্ট)। 

বাবরের ঠিক পরেই পঞ্চমস্থানে আছেন ঋশভ পন্ত। এজবাস্টনে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৭ রানের সুবাদে নিজের ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০১-তে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় তারকা। তার পাঁচ ধাপ উত্থান হয়েছে। সেই পরিস্থিতিতে কেন উইলিয়ামসন প্রথম পাঁচের বাইরে চলে গেছেন। ছয় নম্বরে নেমে গিয়েছেন তিনি। 

তালিকায় কেন উইলিয়ামসনের পরে রয়েছেন উসমান খাজা। লঙ্কান ব্যাটার করুনারত্নে অবস্থান করছেন আট নম্বরে। রোহিত শর্মা এক ধাপ নেমে নয় নম্বরে চলে গেছেন। ১১ ধাপ উত্থানে সেরা দশে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit