রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ব্রাজিলীয় তারকা রিচার্লিসনকে শাস্তি দিল এফএ

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলীয় তারকা রিচার্লিসন গত মৌসুমে খেলেছিলেন এভারটনের হয়ে। আগামী মৌসুমে তাঁকে দেখা যাবে টটেনহ‍্যাম হটস্পারে। তবে এভারটনে থাকাকালে এক ঘটনার শাস্তি পেলেন রিচার্লিসন। গত মে’তে গুডিসন পার্কে চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রিচার্লিসনের একমাত্র গোলেই জিতেছিল অবনমনের শঙ্কায় থাকা এভারটন।

ম্যাচের ৪৬তম মিনিটে গোলের পর মাঠে পড়ে থাকা ফ্লেয়ার গ্যালারির দিকে ছুড়ে মারেন তিনি। এটি জন্ম দেয় বিতর্কের। এজন্য শাস্তি পেতে হচ্ছে রিচার্লিসনকে। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে প্রিমিয়ার লিগে টটেনহ‍্যাম হটস্পারের হয়ে মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলীয় স্ট্রাইকার। রিচার্লিসনকে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এফএ বিষয়টি নিশ্চিত করেছে। এফএ এটিও জানিয়েছে, রিচার্লিসন তাঁর দোষ স্বীকার করেছেন, ওই ঘটনার জন্য তিনি অনুতপ্ত।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit