শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা

ভোলাহাটে ৯৮৫৪ পরিবার পেলেন ঈদ উপহার

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯৮ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নের হতদরিদ্র, অসহায়-দুস্থ ৯ হাজার ৮৫৪ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ৫ ও ৬ জুলাই ৪ ইউনিয়নে দুদিন ব্যাপী চাল বিতারণ করা হয়।

৬ জুলাই সকাল ৮ টার দিকে গোহালবাড়ি ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ ইয়াসিন আলী শাহ, মোঃ আফাজউদ্দিন পানু মিয়াসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। গোহালবাড়ি ইউনিয়নে দেয়া হয় ২হাজার ৬৩৫টি ও জামবাড়িয়া ইউনিয়নে ১ হাজার ৬৯৪টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

৫ জুলাই সকাল ৮ টার দিক হতে ভোলাহাট সদর ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যথাক্রমে মোঃ পিয়ার জাহান, মোঃ মোজাম্মেল হক চুটুসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা উপস্থিত থেকে চাল বিতরণ করেন। সদর ইউনিয়নে ২ হাজার ৭১৫টি, দলদলী ইউনিয়নে ২ হাজার ৬৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে চাল বিতরণ পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit