রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ব্যাটিং ব্যর্থতার কারণেই ভারতের হার, মনে করেন দ্রাবিড়

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের দেওয়া ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে এজবাস্টন টেস্ট জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই হারের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে দায়ী করেছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংটা নিয়েই অভিযোগ দ্রাবিড়ের। ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, ‘আমাদের কাছে প্রত্যেকটি ম্যাচই একটা শিক্ষা।

বুঝতে হবে টেস্টের তৃতীয় ইনিংসে কেন ভালো ব্যাট করতে পারলাম না বা কেন আমরা চতুর্থ ইনিংসে বিপক্ষ দলের ১০ জনকে আউট করতে ব্যর্থ হচ্ছি। ’এজবাস্টনের ব্যর্থতা ভুলে সামনে চোখ দ্রাবিড়ের, ‘আমাদের পরের ছয়টি টেস্ট উপমহাদেশে। দুটি বাংলাদেশে, চারটি ভারতে। তাই সেই ম্যাচগুলো নিয়ে এখন থেকেই ভাবতে হবে। অবশ্যই কোচরা নির্বাচকদের সঙ্গে বসে এই হারের বিশ্লেষণ করবে। প্রতিটি ম্যাচের পরেই এই ধরনের বিশ্লেষণমূলক পর্যালোচনা হয়। তাই আবার টেস্ট খেলার আগে পুরোপুরি নিজেদের তৈরি করে নিতে হবে। ’

দ্রাবিড়ের মতে, এই মুহূর্তে ভারতের সবচেয়ে উদ্বেগের জায়গা ব্যাটিং, ‘শেষ তিনটি টেস্টেই তৃতীয় ইনিংসে আমাদের ব্যাটিংটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে আমরা শুরুটা ভালো করেও শেষটা ভালো করতে পারিনি। অবশ্যই এই জায়গাটায় আমাদের আরও উন্নতি করতে হবে। ’

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit