রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ইংল্যান্ডের কাছে হারের পর যা বললেন সাবেক ভারতীয় ক্রিকেটারার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত এজবাস্টন টেস্টে স্বপ্নভঙ্গ ভারতের। জো রুট ও জনি বেয়ারস্টোর মারমুখী ব্যাটিং ও জোড়া শতকের কাছে লাঞ্চের আগেই অসহায় আত্মসমর্পণ করে বুমরাহ বাহিনী। ফলে এজবাস্টনে আরও বড় অর্জন হয়েছে ইংল্যান্ডের। মঙ্গলবার ভারতের বিপক্ষে ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জিতেছে বেন স্টোকসের দল। এই পরাজয়ের ফলে ভারতের সাবেক ক্রিকেটারা ধুইয়ে দিলেন বুমরাহদেরকে।

ভারতের এমন হারে দেশটির সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করেন, রাহুল দ্রাবিড়-প্রশিক্ষিত ভারতীয় দলের সব কিছু ঠিকঠাক নেই। এজবাস্টন টেস্টে ইংল্যান্ড রেকর্ড ৩৭৮ রান তাড়া করে ৭ উইকেটে জেতার পরে নানা প্রশ্নই উঠছে। শেবাগ মনে করেন, কিছু জিনিস যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা দরকার।

ভারতের হতশ্রী পারফরম্যান্স দেখার পর টুইটারে শেবাগ লিখেছেন, ‘ভারতের বেশ কয়েকটি সমস্যার সমাধান করতে হবে। ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ে একমাত্র পূজারা এবং পন্ত রান করেছেন। জাদেজা দুর্দান্ত ব্যাটিং করছে। তবে আমাদের টপ অর্ডার ব্যাটারদের ফর্মে থাকা দরকার। চতুর্থ ইনিংসে বোলিং একেবারে জঘন্য ছিল।’

তবে জো রুটে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শেবাগ। জো রুট ২৮তম টেস্ট শতরান করে ফেলেছেন। এবং পাঁচ ম্যাচের সিরিজে চতুর্থ শতরান করেন। শেবাগ তাই যোগ করেছেন, ‘এই সিরিজে চতুর্থ টেস্ট সেঞ্চুরি করে ফেললেন অসাধারণ রান মেশিন জো রুট। এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটসম্যান। সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়ার জন্য ইংল্যান্ডকে শুভেচ্ছা।’

ভারতীয় ব্যাটিং মাস্টার শচীন টেন্ডুলকারও ইংল্যান্ডের প্রশংসায় উচ্ছ্বসিত। তিনি লিখেছেন, ‘ইংল্যান্ডের এই বিশেষ জয় সিরিজে সমতা ফিরিয়েছে। জো রুট এবং জনি বেয়ারস্টো দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং ওদের দেখে ব্যাটিং করা খুব সহজ মনে হচ্ছে। দুরন্ত জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’

সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান মনে করেন এই হার ভারতের ক্ষতি করেছে। ইরফান বলেছেন, ‘টিম ইংল্যান্ডের এই জয় আসলে টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা হয়ে এসেছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit