মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

কোহলির দীর্ঘদিনের রেকর্ড ভাঙলেন বাবর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৫৭ Time View

স্পোটস ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসি ব্যাটিং র‌্যাংকিংয়ে দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার রেকর্ড গড়লেন পাকিস্তানের অধিনায়বক বাবর আজম। এর আগে  এ রেকর্ডের মালিক ছিলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। 

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ১,০১৩ দিন শীর্ষে ছিলেন কোহলি। এবার কোহলির এই রেকর্ডকে টপকে গেলেন বাবর।

অনেক ক্ষেত্রেই বিভিন্ন সময় কোহলির সঙ্গে বাবরের তুলনা করে থাকেন ক্রিকেট বিশেষষজ্ঞরা। কোহলির রেকর্ড ভাঙ্গতে পেরে খুশি বাবর এ অর্জনকে অনেক পরিশ্রমের ফসল হিসেবে দেখছেন।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছিলো টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের সর্বশেষ অবস্থান। সেখানে শীর্ষস্থান ধরে রেখে কোহলির রেকর্ড ভাঙ্গেন বাবর। তবে এই রেকর্ডের কথা জানতেন না বাবর।

শ্রীলংকা সফরের আগে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন, ‘সম্প্রতি কোহলির আরও একটি রেকর্ড ভেঙেছেন আপনি।’

প্রশ্ন শেষ হবার আগেই বাবর জিজ্ঞাসা করেন, ‘কোনটি?’

এরপর প্রশ্নকর্তা বলেন, ‘সবচেয়ে বেশি দিন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার।’ প্রশ্ন শুনে বাবর বলেন, ‘ও আচ্ছা’। 

এরপর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাবর জানান, ‘এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক পরিশ্রম জড়িয়ে আছে এখানে। এজন্যই এটা করতে পেরেছি। সবসময়ই চেষ্টা থাকে ভালো পারফরমেন্স করার।’

শুধুমাত্র টি-টোয়েন্টিতেই নয়, ওয়ানডেতেও শীর্ষে আছেন বাবর। তবে টেস্টে চার নম্বরে আছেন তিনি।

আগামীকাল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তান। এবারের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচও রয়েছে পাকিস্তানের।

কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit