বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

কর অঞ্চল সিলেটের খাদ্য সামগ্রী বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২১৪ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : কর অঞ্চল সিলেটের কর কমিশনার মো. আবুল কালাম আজাদ বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি নিজে এসে পরিদর্শন করে গেছেন। অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে সরকার। আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এইসব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে হবে। তাহলে তারা কিছুটা হলেও এই দূর্ভোগ কাটিয়ে উঠতে পারবে। বন্যা শুরু হওয়ার পর থেকেই কর অঞ্চল সিলেট অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ঔষধ বিতরণ করে যাচ্ছে। দেশের যে কোন দূর্যোগে কর অঞ্চল সিলেট মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

(৫ জুলাই) মঙ্গলবার দুপুর ১টায় নগরীর তেরোরতন এলাকায় কর অঞ্চল সিলেটের সহযোগিতায় ও বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) এসোসিয়েশন এর উদ্যোগে প্রায় ৫ শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিলেট কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার হেমল দেওয়ান, যুগ্ম কর কমিশনার মর্তুজা শরিফুল ইসলাম, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, উপ কর কমিশনার মো. আবু সাঈদ (সদর দপ্তর প্রশাসন), উপ কর কমিশনার মিজানুর রহমান, উপ কর কমিশনার হাবিবুর রহমান, সহকারী কর কমিশনার মোহাম্মদ হোসাইন প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit