শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
সন্তানদের নিয়ে জীবন যুদ্ধে শুকতারা,  বিধবা হয়েও জোটেনি বিধবা ভাতা বাংলাদেশ-ভারত সিরিজ ফের পিছিয়ে যেতে পারে কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের

ভাইয়ে ভাইয়ে বিরোধের মিমাংসার কথা বলে

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ২৫৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভাইয়ে ভাইয়ে বিরোধের মিমাংসা করা হবে বলে মিথ্যার আশ্রয় নিয়ে থানায় ডেকে এনে প্রবীণ সাংবাদিক এম মামুন রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল ৫টায় দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই অরুন মিথ্যা কথা বলে থানায় ডেকে নিয়ে দৌলতপুর প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক সভাপতি দৈনিক সংবাদের দৌলতপুর প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম মামুন রেজাকে গ্রেফতার করে থানা হাজতে নেয়। পুলিশের এমন অনৈতিক ও অমানবিক কর্মকান্ডে দৌলতপুর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

সাংবাদিক মামুন রেজার পরিবার সূত্র জানিয়েছে, গত ১লা জুলাই শুক্রবার উপজেলার তারাগুনিয়া বাজারে নিজ জমিতে ব্যবসা প্রতিষ্ঠানের ঘর নির্মাণ নিয়ে ছোটভাই এনামুল হকের সাথে বিরোধ ও কথা কাটাকাটি হয়। এ ঘটনায় এনামুল হক বাদী হয়ে গত ৩ জুলাই রবিবার দৌলতপুর থানায় সাংবাদিক মামুন রেজাসহ আপন দুই ভাইয়ের নামে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দৌলতপুর থানা পুলিশ অভিযোগটি সুষ্ঠ তদন্ত না করে মামলা হিসেবে গন্য করেন যার মামলা নং ৩। তবে মামলার বিষয়টি সাংবাদিক মামুন রেজা অবগত না হওয়ায় কারণে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই অরুন ভাইয়ে ভাইয়ে বিরোধের ঘটনাটি মিমাংসা করা হবে বলে দৌলতপুর থানায় ডাকেন।

সাংবাদিক মামুন রেজা তার ছোট ভাই প্রজাকে সঙ্গে নিয়ে দৌলতপুর থানায় হাজির হলে এসআই অরুন তাদের সাথে রুঢ় ও অশালীন আচরণ করেন এবং তাদের গ্রেফতার করে থানা হাজতে নেন। এ ঘটনা জানার পর দৌলতপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী দৌলতপুর থানায় গিয়ে প্রবীন সাংবাদিক মামুন রেজাকে থানায় ডেকে এনে গ্রেফতারের বিষয়টি জানতে চাইলে তারা মামলার আসামি বলে বিষয়টি এড়িয়ে যান দৌলতপুর থানা ওসি এস এম জাবীদ হাসান। থানায় ডেকে নিয়ে সাংবাদিক মামুন রেজাকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এস আই অরুন বলেন, ছোট ভাইয়ের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এমন ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশও করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit