রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারালেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠবে না ভারত!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

স্পোর্টস ডেসক্ : এজবাস্টন টেস্টে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেল ভারতের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্ট হারের পর তারা এখন তৃতীয় স্থানেই আটকে রইল। ১২টি ম্যাচ খেলে ভারতের সংগ্রহ ৫৩.৪৭ শতাংশ পয়েন্ট। প্রথম দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেই ম্যাচের আগে ভারতের এখনও ৬টি ম্যাচ বাকি। কিন্তু ৬টি ম্যাচ জিতলেও যে তাদের ফাইনালে ওঠা হচ্ছে না! তাকিয়ে থাকতে হবে জটিল সমীকরণের দিকে।

সেই ৬ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি টেস্ট খেলবে ভারত। আর দুটি বাংলাদেশের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঘরের মাঠে হলেও নভেম্বরে বাংলাদেশের মাটিতে হবে বাকি দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই ৬টি ম্যাচ জিতলে ভারতের ৬৮.৯৮ শতাংশ পয়েন্ট হবে। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার আছে ৭১.৪৩ শতাংশ পয়েন্ট। কিন্তু ম্যাচ সংখ্যাতেও অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার চেয়ে পিছিয়ে আছে ভারত।

অস্ট্রেলিয়ার এখনও ১০টি ম্যাচ বাকি। শ্রীলঙ্কার বিপক্ষে একটি, ভারতের বিপক্ষে চারটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২টি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার বাকি ৮টি টেস্ট। তারা তিনটি করে টেস্ট খেলবে ইংল্যান্ড এবং এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে।  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাকি ২টি টেস্ট। এমন পরিস্থিতিতে ভারতকে তাকিয়ে থাকতে হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার হারের দিকে। এই দুই দল ম্যাচ হারলে তবেই ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকবে ভারতের।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit