রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

প্রথমবারের মতো উইম্বলডন মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া মির্জা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের শেষ উইম্বলডন খেলতে নেমেছেন সানিয়া মির্জা। মেয়েদের ডাবলসে না পারলেও মিক্সড ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন তিনি। সঙ্গী ক্রোয়েশিয়ার মেট পেভিক। চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিলেন তারা। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া।

প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তারা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিরুদ্ধে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা। প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তারা। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় ডাবরস্কিদের। সানিয়ারা প্রথম সার্ভের ৭৫ শতাংশ জিতে নেন। দ্বিতীয় সার্ভে জেতেন ৬৫ শতাংশ। পেভিকের শক্তিশালী সার্ভ বিপদে ফেলছিল বিপক্ষকে।

সেমিফাইনালে সানিয়ারা খেলবেন সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটির বিরুদ্ধে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit