রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

ভারতের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পথে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : বেশি লক্ষ্য তাড়া করে জেতার কীর্তি টেস্টের প্রায় ১৫০ বছর আর দুই হাজার ৪৭০ ম্যাচের ইতিহাসে ঘটেছে মাত্র আটবার, তাতে একবারও লেখা নেই ইংলিশদের নাম। এবার সেই রেকর্ডের পথে ইংল্যান্ড। সাবলীল ব্যাটিংয়ে সেটিই রীতিমতো মামুলি বানিয়ে ছেড়েছে বেন স্টোকসের বদলে যাওয়া ইংল্যান্ড। বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপকে রীতিমতো ধসিয়ে চতুর্থ দিনের ৫৭ ওভারেই তুলে ফেলেছে ২৫৯ রান। তাতে রেকর্ডগড়া জয় থেকে মাত্র ১১৯ রান দূরে চলে এসেছে দলটি।

আর এই জয়ের জন্য সম্ভাব্য সবটুকুই করেছেন ভারতের ব্যাটসম্যানরা। ইংল্যান্ডকে ছুড়ে দিয়েছেন ৩৭৮ রানের বিরাট চ্যালেঞ্জ। চতুর্থ ইনিংসে ব্যাট করে এই রানের লক্ষ্যে পৌঁছানো কঠিন। কিন্তু কঠিন কাজটা প্রায় সহজ করে দিল ইংল্যান্ডের টপ অর্ডার। রীতিমতো ওয়ানডে মেজাজে ব্যাটিং করে জয়ের আশা নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করল তারা। পঞ্চম টেস্টে জিততে স্বাগতিক ইংল্যান্ডের দরকার ১১৯ রান। আর ২০০৭ সালের পর ইংলিশদের মাটিতে টেস্ট সিরিজ জিততে ভারতকে নিতে হবে ৭ উইকেট। প্রায় এক বছর ঝুলে থাকা সিরিজে ভারত এগিয়ে আছে ২-১ ব্যবধানে। সিরিজ বাঁচাতে স্বাগতিকরা যেভাবে ওয়ানডে মেজাজে ব্যাটিং শুরু করেছিল, মনে হচ্ছিল চতুর্থ দিনেই বুঝি জিতে যাবে তারা।

এজবাস্টন টেস্টে ভারতের প্রথম ইনিংস থেমেছে ৪১৬ রান। জবাব দিতে নেমে ইংলিশরা গুটিয়ে যান ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভারত জমা করে ২৪৫ রান। কিন্তু জয়ের জন্য ভালো পুঁজি পেলেও তা আগলে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে ভারতীয় বোলারদের জন্য। রান তাড়ায় বিধ্বংসী শুরু করেন স্বাগতিক দুই ওপেনার অ্যালেক্স লিস ও জ্যাক ক্রলি।

উদ্বোধনী জুটিতে ১০৭ রান যোগ করেন তারা। ২২তম ওভারে জুটি ভাঙতেই ছন্দপতন হয় ইংল্যান্ডের। দুই রানের ব্যবধানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। লড়াইয়ে ফিরে আসে ভারত। ৭৬ বলে ৪৬ রান করে জাসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন ক্রলি। একটু পর দুর্ভাগ্যবশত রান আউট হন তার সঙ্গী লিস।

৬৫ বলে ৫৬ রানে আউট হন লিস। দুই ওপেনারের মাঝে অলি পোপকে নিজের দ্বিতীয় শিকার বানান বুমরাহ। কঠিন ধাক্কা ইংল্যান্ড সামলে ওঠে জো রুট ও জনি বেয়ারস্টোর ব্যাটে। দিনশেষে ১১২ বলে ৭৬ রানে অজেয় থাকেন রুট। ৮৭ বলে ৭২ রানে অপরাজিত বেয়ারস্টো। এই দুজনের ১৫০ রানের জুটি ভারতকে প্রায় ম্যাচ থেকেই ছিটকে দিয়েছে। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনে অতিনাটকীয় কিছু না ঘটলে এজবাস্টন টেস্টে জয় হচ্ছে ইংল্যান্ডেরই।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit