শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ভিকিকে দেখার জন্য বিয়ে থামিয়ে উঠে এলেন তরুণী!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৩৪ Time View

বিনোদন ডেসন্ক : প্রিয় নায়কের সঙ্গে দেখা করার জন্য বিয়েই ভেঙে দিলেন এক তরুণী―এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম। তবে এ কথা সত্যি না হলেও যা ঘটেছে, তাও কম নয়। নায়কের সঙ্গে দেখা করার জন্য বিয়ের আসন থেকে উঠে এসে বিয়ের বেশেই হোটেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে শুরু করেন ওই তরুণী! ভারতের অন্যতম জনপ্রিয় বলিউড তারকা ভিকি কৌশল। তাঁর নাম শুনলেই যেন সুন্দরীদের হৃদয়ের ধুকপুকানি বেড়ে যায়।

ইন্টারনেটে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, নববধূ অভিনেতার সঙ্গে দেখা করার জন্য তাঁর বরকেও বিয়ের জন্য অপেক্ষা করতে বলছেন। তিনি বলেন, ‘আমার বর নিচে আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু ভিকির সঙ্গে ছবি না তোলা পর্যন্ত আমি কোথাও যাব না। ’কিন্তু ওই ভক্তের স্বপ্নপূরণ হয়নি। ভিকি তাঁর ভক্তের সঙ্গে দেখা করতে পারেননি। ঘটনাটি ২০২০ সালের এপ্রিল মাসে দেশটির মুসৌরিতে ঘটেছিল, যেখানে ভিকি তাঁর আসন্ন চলচ্চিত্রের শুটিংয়ের জন্য ওই হোটেলে উঠেছিলেন।  বর্তমানে ভিকি কৌশল মেঘনা গুলজারের ‘শ্যাম বাহাদুর’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। ‘শ্যাম বাহাদুর’ সিনেমায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ফতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রাকে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit