স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিএনপির উদ্যোগে সিলেটসহ বিভিন্ন স্থানে বন্যাকবলিত মানুষের পাশে সাহার্য্যরে হাত বাড়ানোর কার্যক্রম শুরু হয়েছে। গত দুই দিনব্যাপী(রোব ও সোমবার) পৌরশহর সহ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা অর্থ সংগ্রহ শুরু করেছেন।
উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে পৌরশহরের ব্যবসা প্রতিষ্ঠানসহ ভিন্ন ভিন্ন শ্রেণিপেশার মানুষের দ্বারে দ্বারে গিয়ে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। শহীদ ইকবাল হোসেন জানান, সোমবার জেলা বিএনপির ত্রানফান্ডে প্রায় দেড়লাখ টাকা জমা দেওয়া হয়েছে। তিনি আরো জানান, এ কর্মসূচি অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৫