রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

চীনের আনহুই প্রদেশে লকডাউন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের আনহুই প্রদেশের ১৭ লাখ লোক লকডাউনের আওতায় রয়েছে। সোমবার এ প্রদেশে নতুন করে প্রায় তিনশ’ নতুন সংক্রমণ ঘটেছে।

এদিকে দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইতে মাসব্যাপী লকডাউন এবং কোভিড প্রতিরোধে রাজধানী বেইজিংয়ে বিধিনিষেধের পর অর্থনীতি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তখনই আনহুই প্রদেশে এ লকডাউন ঘোষিত হল। 

প্রদেশটির সিক্সিয়ান ও লিঙ্গবি এ দুটি অঞ্চলে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করা হয়। এ সব অঞ্চলে কোভিড পরীক্ষার পরই কেবল লোকজন বাইরে যাওয়ার অনুমতি পাচ্ছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, সোমবার প্রদেশটিতে নতুন করে ২৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৫৮ জনই উপসর্গহীন। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।

এদিকে প্রতিবেশি জিয়াংসু প্রদেশের চারটি শহরে নতুন করে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষের দিকে বিশ্বে চীনে প্রথম করোনার সংক্রমণ ঘটে। এরপর দেশটি জিরো টলারেন্স নীতি ঘোষণা করে করোনা নিয়ন্ত্রণে আনে। কিন্তু সম্প্রতি তাদের এ নীতি বাধাগ্রস্ত হচ্ছে মূলত অর্থনৈতিক কারণে। এ জন্যে করোনা সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল করা হয়।

কিউএনবি/অনিমা/০৪.০৭.২০২২/ সন্ধ্যা ৭.৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit