শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

ইউক্রেন যুদ্ধে কত মানুষ মারা গেছে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ ওডেসা অঞ্চলে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ অন্তত ২১ জন মারা গেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএস বলছে, সেরহিয়িভকা গ্রামের একটি ৯ তলা ভবনে ক্ষেপণাস্ত্র হামলাতেই ১৬ জন মারা যায়। ওই গ্রামেরই একটি হলিডে রিসোর্টে আরেক ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বাকি পাঁচজন মারা যায়। গত কয়েক দিনে ইউক্রেনের শহরগুলোতে বহু ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া।

এসব হামলায় নিহতদের বেশির ভাগই বেসামরিক নাগরিক হিসেবে জানা গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, নিহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে। ইউক্রেন এবং রাশিয়া দাবি করেছে, নিহতের সংখ্যা কয়েক হাজারে ঠেকেছে। তবে তাদের দেওয়া সংখ্যা প্রকৃত সংখ্যার সঙ্গে মেলেনি। বিশ্বব্যাপী রাজনৈতিক সহিংসতা ও বিক্ষোভে নিহতের তথ্য দিয়ে থাকে এসিএলইডি। তারা বলেছে, ইউক্রেনে রুশ হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।  

বিবিসি জানিয়েছে ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর ইউক্রেনে তিন হাজার ছয় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে, এই সংখ্যা চার হাজার সাত শতাধিক। জুনের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ সহযোগী বিবিসিকে বলেছিলেন, প্রতিদিন ১০০-২০০ ইউক্রেনীয় সৈন্য দনবাস অঞ্চলে মারা যাচ্ছে। গত এপ্রিল মাসেই রাশিয়া দাবি করেছে, তারা ২৩ হাজারের বেশি ইউক্রেনীয় সৈন্য হত্যা করেছে। ওই সময় ব্রিটিশ সরকার জানিয়েছে, রাশিয়ার প্রায় ১৫ হাজার সৈন্য ইউক্রেনে নিহত হয়েছে।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit