শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

পাকিস্তানে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তানে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। 

রবিবার (৩ জুলাই) সকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ঝোব জেলায় ধানা সার নামের একটি এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। 

গণমাধ্যম সূত্রে জান যায়, দুর্ঘটনা কবলিত বাসটি ৩০ জনের বেশি যাত্রী নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বেলুচিস্তানের কোয়েটায় যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হলে হতাহতের ঘটনা ঘটে।

শেরানি জেলার সহকারী কমিশনার মাহতাব শাহ সংবাদমাধ্যমকে বলেন, “বাস দুর্ঘটনাটি হয়েছে ধানা সার নামের একটি এলাকার কাছে। এতে এ পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ১১ জন। বাস দুর্ঘটনার কথা শোনার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয়। এরপর লাশগুলো উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ শনাক্তের কাজ চলছে।”

এ বিষয়ে ঝোব সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিন্টেনডেন্ট নূরুল হক বলেন, “আহত যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অনেকের অবস্থা এখনো গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেনজো দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

বাস দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করার জন্য ঝোবের সিভিল হাসপাতালে জরুরি পরিস্থিতি ঘোষণা করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।
সূত্র: ডন

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit