শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

সর্বোচ্চ বেতন নিয়ে লিভারপুলেই সালাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিভারপুলেই থেকে গেলেন মোহামেদ সালাহ। 

শুক্রবার ক্লাবটির সঙ্গে আরও তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন মিসরের ফুটবল-রাজপুত্র। 

আর চুক্তি নবায়নের পর সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলারদের তালিকায় চারে উঠে এসেছেন সালাহ। নতুন চুক্তিতে মিসরীয় ফরোয়ার্ডের সাপ্তাহিক বেতন বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৪ হাজার ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি ৫২ লাখ টাকা! 

তার চেয়ে বেশি বেতন পাওয়া তিনজনই খেলেন পিএসজিতে। নেইমার প্রতি সপ্তাহে পান সাত লাখ তিন হাজার ইউরো, মেসি ১১ লাখ ১৩ হাজার ইউরো ও এমবাপ্পে ১১ লাখ ১৬ হাজার ইউরো।

তবে শুধু লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন সালাহ।

ইর্ষণীয় বেতন পেয়ে বেশ সন্তুষ্ট সালাহ। যদিও প্রথম দিকে বেতন নিয়ে সন্তুষ্ট ছিলেন না তিনি। পরে একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করেন এবং আলোচনার পর চুক্তি নবায়ন করেন। 

ক্লাবের ওয়েবসাইটে এ তারকা বলেন, ‘কিছুটা সময় লেগেছে, নতুন করে চুক্তি করতে। কিন্তু এখন সব ঠিকঠাক হয়েছে। এখন আমাদের শুধু সামনের দিকে তাকাতে হবে। আপনারা হয়তো দেখছেন, গত পাঁচ-ছয় বছর ধরে দল কতটা উন্নতি করছে এবং ভালো অবস্থানে আছে।’

লিভারপুলে তিনি কতটা গুরুত্বপূর্ণ সেটিও চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন সালাহ।

৩০ বছর বয়সি এ ফরোয়ার্ড বলেন, ‘যদি আমি পেছনের দিকে তাকাই, যখন আমি এসেছিলাম দল তখন তেমন কিছুই অর্জন করেনি। কিন্তু আপনাদের হয়তো মনে আছে, আমি আসার পর বলেছিলাম, আমি ট্রফি জিততে এসেছি। মনে হয়, আমরা অনেক ট্রফি জিতেছি এবং ভবিষ্যতে আরও জিতব।’

২০১৭ লিভারপুলে যোগ দেন সালাহ। এখনো পর্যন্ত ২৫৪ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব ওয়ার্ল্ডকাপ, এফএ কাপ ও লিগ কাপ।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit