শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

লিবিয়ার সংসদে ঢুকে বিক্ষোভকারীদের হামলা, আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় বিক্ষোভকারীরা দেশটির তোবরুক শহরে অবস্থিত সংসদের ভেতর ঢুকে হামলা চালান। খবর আল আরাবিয়ার।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বিক্ষোভকারীরা সংসদের ভেতর ঢুকে পড়তে সমর্থ হন। এরপর তারা সেখানে আগুন ধরিয়ে দেন। বর্তমান রাজনৈতিক দলগুলোর ওপর ক্ষোভ থেকে এমনটা করেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা সংসদে ঢুকে পড়ার পর সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর সদস্যরা সরে পড়েন।

সরকারের ব্যর্থতার কারণে শুক্রবার লিবিয়ার তোবরুক, বেনগাজি এবং ছোট শহরগুলোতে বিক্ষোভ হয়।

২০১১ সালে ন্যাটোর সমর্থন নিয়ে মোহাম্মদ গাদ্দাফিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর থেকে লিবিয়ায় অস্থিরতা শুরু হয়, যা এখনো চলমান আছে। 

২০১৪ সালে লিবিয়া পূর্ব ও পশ্চিম দুইভাগে বিভক্ত হয়ে যায়। ২০২০ সালে লিবিয়াকে একত্রীকরণে আবার কাজ শুরু হয়।

২০২০ সালে পূর্বনির্ধারিত নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর পূর্ব অংশের সংসদ জানায়, আব্দুলহামিদ আল-দেবিবাহের অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের সময়সীমা শেষ হয়ে গেছে এবং তারা ফাতি বাসাগাকে তার স্থলে নিযুক্ত করেছে।

সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit