শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

লিসিচানস্ক ঘিরে ফেলেছে রুশপন্থি সেনারা

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা দাবি করেছে, লুহানেস্কের লিসিচানস্ক শহরটি পুরোপুরি ঘিরে ফেলেছে তারা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম টাস নিউজ জানিয়েছে এ খবর। 

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মুখপাত্র আন্দ্রিই মারোতচেকো শনিবার এ ব্যাপারে টাস নিউজকে বলেন, আজ লুহানেস্ক জনপ্রিয় মিলিশিয়া এবং রুশ সেনারা সর্বশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। যার মাধ্যমে আমরা লিসিচানস্ককে পুরোপুরি ঘিরে ফেলতে সমর্থ হয়েছি।

পুরো লুহানেস্ক প্রদেশের শুধুমাত্র লিসিচানস্ক শহরটি এখন ইউক্রেনের দখলে আছে। কিন্তু এই শহর থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে অব্যহত হামলা করে যাচ্ছে রুশ সেনারা। 

লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, লিসিচানস্কে অব্যাহতভাবে হামলা চালাচ্ছে রুশ সেনারা। 

শহরটির সর্বশেষ স্থান থেকে অবশিষ্ট ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিতে সবদিক দিয়ে হামলা চালাচ্ছে তারা।

এদিকে সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়। 

সূত্র: টাস নিউজ, দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit