শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : টেস্ট ক্রিকেটের এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার নতুন লজ্জার রেকর্ড গড়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পুনরায় নির্ধারিত পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন হয়েছে এ রেকর্ড। এদিন দলের হয়ে ৮৪তম ওভারটি করতে আসেন স্টুয়ার্ট ব্রড। আর তখন ব্যাটিংয়ে ছিলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। ব্রডের এই ওভারে রান আসে যথাক্রমে—৪, ৫ (ওয়াইড বলে চার), ৭ (নো বলে ছক্কা), ৪, ৪, ৪, ৬ ও ১। সব মিলিয়ে রান উঠে ৩৫।

টেস্টে এক ওভারে এটি সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড। এর আগে টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান দেওয়ার রেকর্ড ছিল ২৮। দক্ষিণ আফ্রিকার রবিন পিটারসেন, ইংল্যান্ডের জেমস এন্ডারসন এইং ইংল্যান্ডের জো রুট এক ওভারে ২৮ রান দিয়েছিলেন। অন্যদিকে জাসপ্রিত বুমরাহ ব্যক্তিগতভাবে এ ওভারে তোলেন ২৯ রান। এর মাধ্যমে টেস্টের ইতিহাসে ব্যক্তিগতভাবে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন বুমরাহ। 

এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার পিটারসনের এক ওভারে ২৮ রান তুলেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। আর ২০১৩ সালে অস্ট্রেলিয়ার জর্জ বেইলি ইংল্যান্ডের জেমস এন্ডারসনের বলে ২৮ রান করেছিলেন। এদিকে ম্যাচটিতে নিজেদের প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে ৪১৬ রান করতে সমর্থ হয় ভারত।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit