শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

‘বেলুনে’ করে উত্তর কোরিয়ায় এসেছে করোনা ভাইরাস!

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় এপ্রিল-জুন মাসে করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ে। বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ শুরু করে হলে কঠোর বিধি-নিষেধ আরোপ করে উত্তর কোরিয়া। সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয় তারা। যদি কেউ সীমান্ত পার হয়ে আসা বা যাওয়ার চেষ্টা করে তাহলে তাকে সরাসরি গুলি করার নির্দেশও দেওয়া হয়।

কিন্তু কড়াকড়ির পরও করোনার বিস্ফোরণ ঠেকাতে পারেনি তারা। করোনা ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধান করে শুক্রবার একটি রিপোর্ট প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সেই রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার সীমান্ত থেকে আসা ‘অজানা বস্তু’ থেকে উত্তর কোরিয়ায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। 

উত্তর কোরিয়ার জনগণকে বিভিন্ন তথ্য ও নগদ অর্থ পৌঁছে দিতে বেলুন ব্যবহার করে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মানবাধিকার কর্মীরা। সেই বিষয়টিকেই ইঙ্গিত দিয়েছে উত্তর কোরিয়া। সঙ্গে দক্ষিণ কোরিয়ার ওপর দোষ চাপানোর চেষ্টা করছে তারা। উত্তর কোরিয়ার প্রকাশিত রিপোর্টে উড়ে আসা এসব বেলুনের প্রতি কড়া নজর দেওয়ার কথা বলা হয়েছে। 

সূত্র: ওয়াশিংটন পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit