শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি

মণিপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২০

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মণিপুর রাজ্যে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসের কবলে পড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জন। এখনো নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত মানুষ। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার মণিপুর রাজ্যে ভারি বৃষ্টিপাতের ফলে রেলওয়ের নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধস হয়। মুহূর্তের মাঝেই মাটি চাপা পড়েন অনেকে।

তাৎক্ষণিকভাবে ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মারা যান আরো কয়েকজন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন পায় অর্ধশত, তাদের উদ্ধারে অভিযান চলছে। এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে, আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ১৫ জন এবং বেসামরিক পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মণিপুর পুলিশের মহাপরিচালক জানান, উদ্ধার অভিযান এখনো চলছে। বৃষ্টি কিছুটা কমায় অভিযান জোরদার করা হয়েছে। উদ্ধারকাজে ব্যবহারের জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। কতজন লোক আটকা পড়েছে নিচে সেটি এখনো একেবারে স্পষ্ট নয়।

উদ্ধার অভিযানে স্থানীয় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও অংশ নিয়েছে। হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে হতাহতদের চিকিৎসা ও উদ্ধারকাজের জন্য। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত থাকলেও এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বলা চলে। স্মরণকালের ভয়াবহ বন্যায় আসামের অনেক এলাকা এখনো ডুবে আছে। ফসলের জমির পানি নামেনি এখনো, পানির নিচ থেকে নষ্ট হয়ে গেছে অনেক ফসল। বন্যার পানিতে মাঠের ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা।
সূত্র : এএনআই।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit