শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময়

আমাজন বন নিধনের নতুন রেকর্ড

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের আমাজন বনভূমি নিধনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২২ সালের প্রথম ছয় মাসে এ রেকর্ড সৃষ্টি হয়। শুক্রবার আইএনপিই জাতীয় মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

ওই সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বিশ্বের বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট ৩,৭৫০ বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছে।

২০১৬ সালের পর ছয় মাসের এই মেয়াদে সেখানে এটি ছিল সবচেয়ে বড় ধরনের বনভূমি নিধন।

আগের বছর সর্বোচ্চ ৩,৬০৫ কিলোমিটার বনভূমি উজাড় হওয়ার ঘটনা ঘটেছিল। নতুন এই সংখ্যার সাথে জুনের শেষ ছয়দিনের বনভূমি নিধনের পরিমাণ যোগ করা হয়নি।

এ বছরের জুনে বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেখানে দাবানলের ঘটনা ঘটে।

এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিলে বনভূমি নিধনের মাসিক রেকর্ড ভঙ্গ হতে দেখা যায়। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাধারনত দাবানলের ঘটনা অন্যান্য মাসের তুলনায় কম ঘটে থাকে।

আইএনপিই’র স্যাটেলাইট গত মাসে আমাজন বনভূমিতে আড়াই হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা সনাক্ত করে। ২০০৭ সালের জুনের রেকর্ডের পর এ সংখ্যা সর্বোচ্চ এবং ২০২১ সালের জুনের চেয়ে ১১ শতাংশ বেশি।

এদিকে এ বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাজনে সাড়ে সাত হাজারের বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১৭ শতাংশ বেশি এবং ২০১০ সালের পর এটি সর্বোচ্চ।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit