শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

কোভিড সংক্রমণের শীর্ষে ফ্রান্স, সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৭ হাজার ৯১৭ জন। আর এ সময়ের মধ্যে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩৭ জনের। এছাড়া ২৪ ঘন্টায় কোভিড থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৯৫২ জন।

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।

ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী, শুক্রবার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে শীর্ষে ছিল ফ্রান্স, আর এই দিন কোভিডজনিত অসুস্থতায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে।

ফ্রান্সে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬৬ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৫২ জন।

অন্যদিকে, ব্রাজিলে কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের এবং দেশটিতে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৭৫ হাজার ৭৪৯ জন।

ফ্রান্স ও ব্রাজিল ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে করোনা সংক্রমণ-মৃত্যুতে ঊর্ধ্বগতি দেখা গেছে সেসব হলো— যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ১ লাখ ২ হাজার ৫৪৯ জন, মৃত ২৮১ জন), ইতালি (নতুন আক্রান্ত ৮৬ হাজার ৩৩৪ জন, মৃত ৭২ জন), তাইওয়ান (মৃত ১২১ জন, নতুন আক্রান্ত ৩৫ হাজার ৮০০ জন) যুক্তরাজ্য (মৃত ৮৭ জন, নতুন আক্রান্ত ২০ হাজার ৭২০ জন), স্পেন (মৃত ৬৯ জন, নতুন আক্রান্ত ২৮ হাজার ৪৮ জন) এবং অস্ট্রেলিয়া (নতুন আক্রান্ত ৩৪ হাজার ৯২৭ জন, মৃত ৩৩ জন)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৭৯৩ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন ৩৬ হাজার ৮৯৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

কিউএনবি/অনিমা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit