শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

আটোয়ারীতে চার শতাধিক দুঃস্থ্য বয়স্কের মাঝে চিকিৎসা ভাতা প্রদান

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৫৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে প্রায় চার শতাধিক দুস্থ মানুষের মাঝে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়স্ক দুস্থদের মাঝে এক মাসের চিকিৎসা ভাতা প্রদান করেন। ঢাকাস্থ আলোর পথ কল্যান সংস্থার উদ্যোগে এই চিকিৎসা ভাতা প্রদান করা হয়।

সংস্থার নির্বাহী পরিচালক মোছাঃ শামীম আরা সুলতানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, প্রজেক্ট ডিরেক্টর, ড্যাফোডিল ইন্সটিটিউট অফ সোস্যাল সায়েন্স মোঃ জাহাঙ্গীর আলম, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ, ঢাকাস্থ আলোর পথ কল্যান সংস্থা বৈদেশিক সহায়তায় উপজেলার ৬ ইউনিয়নের প্রায় ৪ শত ৫০ জন দুস্থ বয়স্ক নারী-পুরুষের প্রত্যেকের মাঝে প্রতি মাসে ৩ শত টাকা করে এক বছর এই ভাতা প্রদান করা হবে বলে সংস্থ্যার প্রজেক্ট ম্যানেজার মোঃ রেজওয়ানুল হক হিমেল জানান।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit