বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

শিক্ষক হেনস্তা ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৩২ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা ও শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যার প্রতিবাদে, দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জোটের আহবায়ক অ্যাডভোকেট আবদুন নূর।

কবি মনিরুল ইসলাম শ্রাবনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব সঞ্জিব ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সহ-সভাপতি ডা. অরুণাভ পোদ্দার, ঘাতক দালাল নির্মূল কমিটির  জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অসীম কুমার বর্দ্ধন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক,

জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমীন, জেলা উদীচীর সাধারণ সম্পাদক ফেরদৌসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান শিপু, তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের রেজা ই রাব্বি, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফহিম মুনতাসির প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit