শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

বর্তমান সরকার পতনের দাবিতে উত্তাল কলম্বো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এদিকে দেশটির অর্থনীতিকে স্থিতিশীল করতে কর বাড়ানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। খবর আল জাজিরার। অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার সমস্যা যেন কাটছেই না। জ্বালানি, খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হাহাকার বাড়ছেই। জ্বালানির ওপর থেকে চাপ কমাতে রাজধানী কলম্বোর স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের ঘরে বসে অফিস করার নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। তবে সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশটির প্রধান বিরোধীদল। বৃহস্পতিবার দলটির নেতৃত্বে কলম্বোর রাস্তায় নামেন কয়েক হাজার সাধারণ মানুষ।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর প্রধান রেল স্টেশনের বাইরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। একপর্যায়ে বিরোধী দলের নেতৃত্বে হাতে কলো পতাকা ও গ্যাসের সিলিন্ডার নিয়ে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসের বাসভবনের দিকে এগোতে শুরু করেন সবাই।

তবে নিরাপত্তাবাহিনীর বাধার মুখে রাজপথেই সমাবেশ করেন বিক্ষোভকারীর। এসময় বক্তব্য রাখেন বিরোধীদলের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা। একজন বিক্ষোভকারী বলেন, আমাদের শিল্প ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শ্রমিক, কর্মী, ব্যবসায়ী থেকে শুরু করে মধ্যবিত্তরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবাইকে বর্তমান সরকারকে হটাতে ঐক্যবদ্ধ হতে হবে।

একদিকে যখন দেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হাহাকার, সেসময় পরিস্থিতির উন্নতি ঘটাতে গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর দ্বারস্থ হয় গোতাবায়ে সরকার। আরও ঋণের আবেদন করলেও তাতে এখনো সাড়া দেয়নি সংস্থাটি। উল্টো অর্থনৈতিক সংকট কাটাতে নাগরিকদের ওপর কর আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে আইএমএফ। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসন এমন সিদ্ধান্ত নিলে তা শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit