মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বাইডেন প্রশাসনের ক্ষমতা কমালো সুপ্রিম কোর্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ) গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে কিছু ক্ষমতা হারিয়েছে। মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রুলে এই ক্ষমতা হারালো বাইডেন প্রশাসন। যা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার জন্য বড় আঘাত। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। সুপ্রিম কোর্টের এই রুলিংকে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন। তবে তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগকে খর্ব করতে পারবে না এই সিদ্ধান্ত।

ইপিএ-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া। মূলত রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং দেশটির বৃহত্তম কয়লা কোম্পানির হয়ে ওয়েস্ট ভার্জিনিয়া মামলাটি দায়ের করে। তাদের দাবি ছিল, সবগুলো অঙ্গরাজ্যে নির্গমন কমানোর এখতিয়ার নেই ইপিএ’র। এই ১৯টি অঙ্গরাজ্য নিজেদের বিদ্যুৎ খাত নিয়ে শঙ্কায় ছিল। তাদের আশঙ্কা ছিল কয়লা ব্যবহার বন্ধ করতে বাধ্য করা হবে। এতে গুরুতর আর্থিক ব্যয় হবে।  

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit