শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা, খেলোয়াড় ও ম্যাচ ফি বাড়লো

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৩৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে ম্যাচ ফি’র পাশাপাশি খেলোয়াড় সংখ্যাও বাড়িয়েছে রমিজ রাজার বোর্ড। সবমিলিয়ে এবারের কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ জন খেলোয়াড়কে নেওয়া হয়েছে, যা গতবছর ছিল ২০ জনের। ৩৩ জনের মধ্যে তিন ফরম্যাটেই আছেন পাঁচজন, লাল বলে ১০ জন, সাদা বলে ১১ জন।  আর ইমার্জিং চুক্তিতে রয়েছেন ৭ জন খেলোয়াড়।

এছাড়া তিন ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানো হয়েছে ১০ শতাংশ। যারা একাদশের বাইরে থাকেন তাদের ম্যাচ ফি ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। অধিনায়কের জন্য দেওয়া হয়েছে বাড়তি এলোয়েন্স। পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি তালিকা তিন ফরম্যাটের চুক্তি: বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও ইমাম উল হক। লাল বলের চুক্তি: আজহার আলি, ফাওয়াদ আলম, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, নোমান আলি, আবিদ আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ ও ইয়াসির শাহ।

সাদা বলের চুক্তি: ফাখর জামান, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলি, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মেহমুদ। ইমার্জিং চুক্তি: আলি উসমান, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাশিম আকরাম ও সালমান আলি আঘা।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit