বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

সংসদে বক্তব্যের ফাঁকে গান, যা বললেন মমতাজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গানে মাতল পুরো জাতীয় সংসদ। হাততালি দিয়ে তাতে সমর্থন জোগালের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় সংসদে এমন দৃশ্য ফুটে উঠল।

এদিন বাজেট অধিবেশনের ওপর বক্তব্য রাখেন মমতাজ। বক্তব্যের ফাঁকে ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে করা তিনটি গানের অংশ বিশেষ গেয়ে শোনান মমতাজ। 

এ ছাড়া আবৃত্তি করেন পদ্মা সেতু উদ্বোধনের অফিসিয়াল থিম সংটি। মমতাজের এমন পরিবেশনায় মুগ্ধ হন সংসদে উপস্থিত সংসদ সদস্যদের অনেকেই।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বাসটা ছিল নজরকাড়া। তিনি টেবিল চাপড়িয়ে, হাততালি দিয়ে মমতাজের গান উপভোগ করেন।

মমতাজের সেই গান-বক্তব্যের ভিডিও রাতেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত মমতাজ। গণমাধ্যমকে নিজের প্রতিক্রিয়ায় মমতাজ বলেন, ‘সত্যি বলতে আমি কাগজে করে কিছু কথা লিখে নিয়েছিলাম। তবে গান ধরার পর অন্য একটা জগতে চলে যাই। এর পর যে কথাগুলো বলেছি, গান শুনিয়েছি পুরোটা জুড়েই ছিল পদ্মা সেতু এবং প্রধানমন্ত্রীর প্রতি আমার আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ। গান-বক্তব্য মিলিয়ে সবাই সময়টা দারুণ উপভোগ করেন। অনেকে আমাকে ফোন করেও সাধুবাদ দিয়েছেন। দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

সংসদ অধিবেশনে এদিন মমতাজের গাওয়া গান তিনটি হলো— ‘আমি দেশ-বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই’, ‘চাই না গহনা চাইনারে শাড়ি নৌকা মার্কায় ভোট না দিলে যাব বাপের বাড়ি’ এবং ‘সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার/যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার।’

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit