শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

ইতিহাসে প্রথম নারী স্পিকার পেল ফ্রান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হলেন ইয়েল ব্রন-পিভেট। ২০১৭ থেকে পার্লামেন্টের এই সদস্যই দেশটির ইতিহাসে প্রথম নারী স্পিকার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইয়েল গর্ভপাতের অধিকারের প্রসঙ্গ তোলেন। সেইসঙ্গে মেয়েদের প্রজননের ক্ষমতার কথাও বলেন তিনি।

ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে সদ্যনির্বাচিত এই স্পিকার বলেন, “গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমরা ধাক্কা খেয়েছি। ওই রায় আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদের আরও সতর্ক হতে হবে।”

তিনি বলেছেন, “কোনো কিছুই ধরে নেওয়া ঠিক হবে না। লড়াই করে মেয়েরা অধিকার পেয়েছে। মেয়েদের সজাগ থাকতে হবে। সেই অধিকার যাতে বজায় থাকে তার জন্য লড়তে হবে।”

এর আগে ইয়েল ব্রন-পিভেট দীর্ঘদিন তাইওয়ান ও জাপানে ছিলেন। তিনি নিজে একজন আইনজীবী। ফ্রান্স২৪ জানাচ্ছে, তার ঠাকুরদা ছিলেন পূর্ব ইউরোপের ইহুদি। ১৯৩০ নাগাদ তিনি নিপীড়নের হাত থেকে বাঁচতে ফ্রান্সে আসেন।

তবে রাজনীতিতে খুব বেশিদিন আসেননি ইয়েল ব্রন-পিভেট। আগে তিনি সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। ২০১৭-র পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি ম্যাক্রোঁর জোটে যোগ দেন। তিনি এক মাস মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit