শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে কি না জানাল ইরান ‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’ অবসর নিতে চান মির্জা ফখরুল, যা বললেন মারুফ কামাল খান সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন দাউদ ইব্রাহিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রামগোপাল ভার্মা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো

সর্ববৃহৎ মুসলিম দেশের প্রেসিডেন্ট গেলেন ইউক্রেনে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ‘শান্তি প্রতিষ্ঠা’ করার চেষ্টার অংশ হিসেবে বুধবার ইউক্রেন সফর শুরু করেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করা এবং ইউক্রেনের বন্দরে আটকে থাকা খাদ্য শস্য ছাড়িয়ে নেওয়ার বিষয়টি আলোচনা করতে তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান। 

গণমাধ্যম আল জাজিরা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্সিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের বরাত দিয়ে জানিয়েছে,  ফার্স্ট লেডিকে সঙ্গে নিয়ে ট্রেনে করে কিয়েভ যান প্রেসিডেন্ট জোকো উইদোদো। ইউক্রেন সফর শেষে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রাশিয়া সফরে যাবেন। সেখানে তিনি দেখা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। 

প্রেসিডেন্ট জোকো উইদোদো জি-২০ জোটের চেয়ারম্যান। এ জোটের পরবর্তী সামিটটি আয়োজন করবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিশেষ করে আলোচনা করবেন বন্দরে আটকে থাকা খাদ্যশস্যগুলো নিয়ে। যুদ্ধের কারণে যেন সাধারণ মানুষ খাদ্যকষ্টে না পড়েন সেটি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ওপর।

সূত্র: আল জাজিরা, রয়টার্স  

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit