শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় বসবে কি না জানাল ইরান ‘বুধবারের মধ্যে চুক্তি না করলে ইরানে আবার হামলা শুরু’ অবসর নিতে চান মির্জা ফখরুল, যা বললেন মারুফ কামাল খান সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন দাউদ ইব্রাহিমকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন রামগোপাল ভার্মা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ‘ক্যাপ্টেন্স কার্ড’ নিয়ে ক্ষুব্ধ তাপস বৈশ্য নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলতে চায় পাকিস্তান, আলোচনা যতদূর গড়ালো

ইউক্রেনে রুশ হামলায় বেসামরিক মৃত্যু বাড়ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আজ বুধবার অন্তত তিনজন নিহত হয়েছে। ইউক্রেনের তরফ থেকে বলা হয়েছে, দু’দিন আগে একটি শপিং মলে রুশ হামলার ঘটনায় এখনো নিখোঁজদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। মিকোলাই শহরে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। সেখানে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

তাদের ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে ইউক্রেনীয় বাহিনী। আবাসিক ভবনের পাশে থাকা গাড়িগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসব গাড়ি ঠেলে সরিয়ে রেখেছেন উদ্ধারকারীরা। যদিও ইউক্রেনের ক্রেমেনচুকে শপিং সেন্টারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেছেন, ওই শপিং সেন্টারটিতে কোনো হামলা চালায়নি মস্কো।  

যদিও অঞ্চলটির গভর্নর সেখানে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহতের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার নির্ভুল অস্ত্রগুলো পূর্ব দোনবাসে ইউক্রেনীয় বাহিনীর একটি স্থাপনায় হামলা চালিয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে অস্ত্র ও গোলাবারুদের মজুদ ছিল। তিনি আরো বলেছেন, ঘটনাস্থল শপিং সেন্টারটি কিছুটা দূরে ছিল। কিন্তু গোলাবারুদের বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, যা পরে শপিং সেন্টারে ছড়িয়ে পড়ে।

সূত্র : রয়টার্স।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit