মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম

সারা দেশে পশুর হাট বসবে ৪৪০৭টি, পরতে হবে মাস্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ‘সারা দেশে এবার চার হাজার ৪০৭টি পশুর হাট বসবে। তবে সংখ্যা কম বা বেশি হতে পারে। হাটগুলোতে প্রয়োজন অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। পশুর হাটের টাকা পুলিশের সহযোগিতায় বহন করতে পারবেন ব্যবসায়ীরা। আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে ৪ হাজার ৪০৭টি পশুর হাট বসবে। এসব পশুর হাটে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না। মহাসড়ক ও সড়কে কোনো পশুর হাট বসবে না। কোনো পশুবাহী নৌযান বা ট্রাককে জোরপূর্বক কোনো নির্দিষ্ট স্থানে বা হাটে যেতে বাধ্য করা যাবে না।

ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের জন্য বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃপক্ষকে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেছে। কোনো স্বার্থান্বেষী মহল যাতে গুজব বা উসকানি দিয়ে শিল্প এলাকায় কোনো নাশকতা করতে না পারে সে জন্য গোয়েন্দা নজরদারি থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর ঘরমুখো মানুষের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ওয়াচ টাওয়ার নির্মাণ করে বাইনোকুলার ও সিসি ক্যামেরার মাধ্যমে সন্ত্রাসী, চাঁদাবাজ, পকেটমারসহ অন্য দুষ্কৃতকারীদের যাতে নিয়ন্ত্রণ করা যায়, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বাস, লঞ্চ, ট্রেন ও ফেরিঘাট ছাড়াও পদ্মা সেতুর দুই পারে গোয়েন্দা নজরদারি থাকবে।

তিনি বলেন, এবারের ঈদযাত্রা যানজটমুক্ত করতে সারা দেশে হাইওয়ে পুলিশের ১০৯টি টহল দল, ৮৪টি কুইক রেসপন্স টিমসহ ওয়াচ টাওয়ার, রেকার ও অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকবে। ঈদের ছুটিতে মহানগর, জেলা, উপজেলায় হাটবাজারে চুরি-ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit